Rifat HasanLatest Articles

Blogs, কবিতা

কনসেনসাস

রিফাত হাসান  July 15, 2015   0 comments
Osshosthi

জল্লাদখানার ভেতরে একটি গানের পাখি ঢুইকা পড়ল। এইবার যা হতে পারে: পাখিটা খুন হবে। নয়তো, জল্লাদগুলো বাঁইচা উঠবার তরে একটি প্রেমের গল্প সাজাবে। আমরা তখন পাখির মাংস নিয়ে আলাপ করছিলাম। সুস্বাদু, তার গানের চেয়ে মিষ্টি। অথবা আপনি কীভাবে বুঝলেন, পাখি গানই গায়? পাখি তার মাংসের দিকে প্রলুব্ধ করে, জল্লাদখানায় মোটামুটি কনসেনসাস হল এরকম। নয়তো সে চুরি কইরা জল্লাদখানায় ঢুকল কী করতে? পাখিটা চোর? জল্লাদখানায় কবিতাও হয়। জল্লাদখানায় বইসা কবিতা পাঠ। হাঃ হাঃ। আমাদের বিতর্ক হল এরকম: এখানে কবিরা জল্লাদ হবে? নাকি জল্লাদদের সামনে বইসা কবিতা পড়বে? অথবা, হাঃ হাঃ, কবিতার ভাষা কী হবে? প্রমিত? পাখির তুলতুলে মাংসের মতন? জল্লাদখানায় আপনি…

view the post

Blogs

পেন, পুশি ও এক্সপ্রেশন

রিফাত হাসান  May 5, 2015   0 comments
Sharli hebdo

প্রবেশ “The award will be given. PEN is holding firm. Just 6 pussies. Six Authors in Search of a bit of Character.” – Salman Rushdie on Twitter on 27 April প্রথমে গল্প। লেখকদের সংগঠনের নাম ‘পেন’—দৃশ্যকল্প হিশেবে চমৎকার, সিম্বল হিসেবে বেশ আদিমও বটে। কালিতে কঞ্চির পেন চুবিয়ে লিখছেন গিলগামিশ, এইরকম একটি দৃশ্য মনে পড়ে, যদিও, গিলগামিশ সম্ভবত ওরাল ট্রেডিশনের কবি ছিলেন। তাই কি? অবশ্য পেন সর্বার্থে আধুনিক লেখকদের সংগঠন; ফ্রী এক্সপ্রেশন এবং লিটারেচার নিয়াই পেনের কারবার। মুক্তমনা? হাঃ, কাছাকাছি শব্দ এটি, বাংলাদেশের আম সমাজেও এর পরিচিতি তৈরি হয়েছে সম্প্রতি। হেইট স্পিচ, বিজ্ঞানমনস্কতা ও টলারেন্ট সোসাইটির ঊনতা ও সমস্যাগুলো মোকাবেলা করতে…

view the post

Articles, Blogs

থিওলজি: চরমপন্থাকে যেভাবে মোকাবেলা করবেন

রিফাত হাসান  April 27, 2015   0 comments
Bakshal ittifaq
?????????????????????????????????????????????????????????

রাজনৈতিক দল মানে তো পৃথক পালঙ্ক, নিজের রাজনীতি হাজির করা ও মোকাবেলারই ব্যাপার। বাংলাদেশে সাধারণত আওয়ামীলীগের তৈরী মুক্তিযুদ্ধ ও ধর্ম ইস্যুর মোকাবেলা প্রশ্নের বাইরে রাষ্ট্র ও রাজনীতি নিয়ে বাকি রাজনৈতিক দলগুলোর নিজস্ব কোন মোকাবেলার আলাপ নেই। না জামাত রাজনীতির, না আওয়ামীলীগের রাজনীতির।

view the post

Blogs

রূপকথা: মেটামরফসিস

রিফাত হাসান  January 4, 2015   0 comments
Rupkotha

The Sheep. – Salvador Dali – USA Inspired by his stays with Caresse Crosby at Hampton Manor Do cows really inspire sheep? এটি যেহেতু রূপকথাবিশেষ, এই লেখার পাত্রপাত্রিদের নাম রূপকথা থেকেই নেওয়া, বাস্তবে কেউ এমন থেকে থাকলেও তাদেরকে কাল্পনিক ধইরা নিতে হবে। যেমন রিফাত হাসান। সেই সকালে মোহনগঞ্জের একটি রিকসার উপর একটি শহুরে কাকপক্ষি বইসা আছে। হাহঃ, একটি কাকপক্ষি? এইভাবে শুরু হল- কাকপক্ষিটির তিরিয়ে তিরিয়ে চা খাবার অভ্যাস। তার ডায়েরি। মোহনগঞ্জের ভোর টাকাগুলো কবে পাবো? সামনের শীতে? আসন্ন গ্রীস্মে নয়? আমার তিরিয়ে তিরিয়ে চা খাবার অভ্যাস। তারপরে, হঠাৎ চায়ের কাপটা খালি হয়ে গেলে, নশ্বর চায়ের জন্য একটু বিষাদ। গল্প বা…

view the post

Blogs

কতিপয় জেন্ডারসংবেদি শহুরে আলোচনা

রিফাত হাসান  December 5, 2014   0 comments
Gender shongbedi

১. পুলিশ যখন নারী পেটায়, তখন এইটা কি জেন্ডার ইস্যু? কারণ পুলিশ তো পুরুষকেও পেটায়, মারে, গুলি করে। ২. জেন্ডার ইস্যু এখানে একটা সম্ভাবনা। এইটা অনেক সময় ক্রিয়েটিভিটির বিষয় হয়ে দাঁড়ায়। বা ধরুন, গণতন্ত্র বা অপরাপর জরুরি প্রশ্নগুলোকে আড়াল করে, স্রেফ একটা সিওডো একাডেমিক আলোচনার বিষয়ে রিডিয়ুস হয়। শেষমেষ একটা এনজিওবাদি প্রজেক্টে শেষ হয়। খারাপ ভালর প্রশ্ন নয়। কিন্তু ধরুন, আপনি যখন সম্ভ্রমের প্রশ্ন করবেন, এইটা নিশ্চিতভাবেই একটা জেন্ডার ইস্যু। কারণ সম্ভ্রম আমাদের এখানে সামাজিকভাবে নারীত্বের প্রশ্নের সাথে উত্থাপিত হয়। কিন্তু পুলিশ যখন কারো গণতন্ত্রহরণের উদ্দেশ্যে রাজপথে নারীকে পেটায়, এইটা কি সম্ভ্রমের ইস্যু? যারা জেন্ডার নিয়ে উৎসাহী, তাদের অনেকেই সম্ভ্রম…

view the post

Blogs

শহীদ মিনার দখল

রিফাত হাসান  October 17, 2014   0 comments
Piash karim

পিয়াস করিম জীবিতকালে কবে শহীদ মিনার গেছেন আল্লাহ মালুম। মসজিদের খবরও জানি না। শহীদ মিনার কেন্দ্রিক যে আলগা-রাজনৈতিক-বখাটেপনার ধর্মসংস্কৃতি গড়ে উঠেছে, যদ্দুর বুঝেছি, পিয়াস তার বিরুদ্ধে ছিলেন। আবার ভদ্রলোক আপাদমস্তক সেকুলার ছিলেন। রাজনৈতিক চিন্তাধারায় প্রগতিশীল। এই প্রগতিশীলতার জায়গা, একই সাথে তার নামেই তৈরি হওয়া সেকুলার প্রতিক্রিয়াশীলতা ও ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদের উগ্র ফেনোমেনাগুলোর বিরুদ্ধে তার লড়াই ছিল। যেমন শাহবাগ বিষয়ে তার প্রথম মন্তব্য: জনপ্রিয় আন্দোলন থেকেও ফ্যাসিজম উঠে আসতে পারে। যার পরে তার বাসায় হামলা হইছিল, মনে পড়ে। শাহবাগ থেকে তার উপর হুমকি দেওয়া হয়েছিল। এর পরও পিয়াস করিমকে মত পরিবর্তন করতে দেখা যায় নাই কোন দিন। জীবিত কালে। কিন্তু দেখা…

view the post

Blogs

এই সময়টি আপনি কীভাবে উদযাপন করবেন

রিফাত হাসান  September 9, 2014   0 comments
Ei shomoiti apni
Deviantart/ Assembler by Kosmur/ 2014

ধরুন, আপনার বিস্তর সময়। বিকেলটা ফাঁকা পড়ে আছে। বন্ধুদের আড্ডায় যাবেন, তারও উপায় নেই। ছবির হাট বন্ধ। আড্ডার জায়গাগুলো সিলগালা করে দেওয়া। ফেসবুকে রাজনৈতিক আলাপ করবেন, তাইলে গ্রেফতার হবেন। মিছিল-মিটিং? প্রশ্নই আসে না।

view the post