Latest Articles, Interviews & Debates from Rifat Hasan (Bengali: রিফাত হাসান)

Explore Articles, Interviews, Debates. Find all Books by Rifat Hasan and more About Rifat Hasan.
Latest Interview
আমার কাছে ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ, কিন্তু একটা ধর্মরাষ্ট্র তৈরির বিরোধী আমি । রিফাত হাসান

আদর্শ তো গুরুত্বপূর্ণ। কিন্তু, ক্ষমতা আদর্শ দিয়ে চলে না, আদর্শের চাইতেও, তাকে একটা ‘আদর্শবাদ’ তৈরি করতে হয়। এইটারে একটা হেজেমনিয়াল টুলে রূপান্তর করতে হয় প্রথমে। এই আদর্শবাদগুলো, বা আদর্শভিত্তিক সমাজকাঠামো রিজিড চরিত্রের, কনফিউজিং ও নিপীড়নমূলক ঘটনাও। যেমন, এনিমেল ফার্মের শুয়রেরা, সম্ভবত সেভেন কমান্ডমেন্টস ব্যবহার করত অন্য পশুদের উপর ডমিনেন্সির বৈধতা তৈরির জন্য, শেখ হাসিনা যেমন মদিনা সনদ ও মুক্তিযুদ্ধ ব্যবহার করতেন জনগণের ওপর ডমিনেন্সি বজায় রাখার বৈধতা তৈরির জন্য। আদর্শভিত্তিক সমাজকাঠামো মানে কিন্তু এই রিজিড অবস্থাই।
বই নিয়া আলাপ: সর্বশেষ

‘মধ্যবর্তি বেঞ্চ’ থেকে দেখা বাঙলাদেশ
বাঙলাদেশের রাজনীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসলে হয়তো রিফাত হাসানের এই বইয়ের প্রয়োজন ফুরিয়ে যেতো। কিন্তু অভ্যুত্থানোত্তর বাঙলাদেশে ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া ব্যধিগুলি প্রায় মহামারী আকার ধারণ করায় রিফাত হাসান জরুরীই রয়ে গেছেন। বাঙলাদেশের রাষ্ট্র, রাজনীতি ও সংস্কৃতির মৌলিক দার্শনিক প্রশ্ন ও প্যারাডক্সগুলি সম্পর্কে যারা জানতে চান, ‘মধ্যবর্তি বেঞ্চটাতে’ তাদেরকে সাহায্য করবে। রিফাত হাসান শেষ বিচারে গণতন্ত্রেরই লোক, সবাইকেই সুযোগ দিতে চান তিনি।
সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির ১০ বছর (২০১৪-২০২৪)
রিফাত হাসানের প্রথম প্রকাশিত গ্রন্থ সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতির দশ বছরে এই বই নিয়ে আলাপ ও পাঠগুলো পড়ুন। সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি প্রকাশ হয় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, দুয়েন্দে পাবলিকেশনস থেকে।



ইমরুল হাসান
রিফাত হাসানের ‘সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি’ বাংলাদেশের একটা সময়ের চিন্তার ডকুমেন্টেশন
April 2, 2024







সংস্কৃতি উদ্যোগের আড্ডা
রিফাত হাসানের জন্মদিনে সংস্কৃতি উদ্যোগের আড্ডায় আসেন ব্রাত্য রাইসু, মাহবুব মোর্শেদ, সালাহ উদ্দিন শুভ্র, অর্জয়িতা রিয়া, মৃদুল মাহবুব, সাদ রহমান, ওয়াহেদ সুজন, মুহাম্মদ আমিনুল ইসলাম, শেখ সাদ্দাম হোসেন, মুরাদ কিবরিয়া, মোহাম্মদ রোমেল, ফারুক আব্দুল্লাহ, তুহিন খান, আরেফিন মোহাম্মদ, কে.এম.এ.রাকিব, শোয়েব আব্দুল্লাহ, মনিরুল মিরাজ, মীর হাবীব আল মানজুর, আব্দুল্লাহ আল আমিন, নাঈম আহমদ, মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ। তাদের কথাবার্তার একাংশ এখানে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। ২২ জানুয়ারি ২০২২, পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আড্ডা।
বই নিয়ে এই মুহূর্তের আলাপ




ইমরুল হাসান
রিফাত হাসানের ‘সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি’ বাংলাদেশের একটা সময়ের চিন্তার ডকুমেন্টেশন
April 2, 2024




Latest Article
‘বিজ্ঞানমনস্ক’ হুজুরদের মাজার

মজার ব্যাপার হল, সৈয়দ ওয়ালিউল্লাহর ‘বিজ্ঞানমনস্ক’ সোসাইটিতে এই ভাঙায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল শার্ট প্যান্ট পড়ুয়া মাস্টারদের। ওয়ালিউল্লাহর লালশালু উপন্যাসের মোটিভেশন তো সেরকমই ছিল, বহু বছর ধইরা। দেখা যাচ্ছে, এই লালশালু ‘ভণ্ড’ ও মজিদের ‘মাজার ব্যবসার’ বিরোধিতায় ব্যবহার না হয়ে ইসলাম ফোবিয়ায় ব্যবহৃত হইছে ঐতিহাসিকভাবে।
অভ্যুত্থানের নীতিশাস্ত্র ও ধর্মীয় পুরোহিত সমাজের দ্বিধা

এই সময়ে আইসা, আমি আরো দুটি বিষয়ে কিছুটা হতাশা প্রকাশ করতে চাই। এক. মুসলমান সেলিব্রেটি আলেম এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ধর্মীয় পুরোহিত সম্প্রদায় ও তাদের কমিউনিটি সংগঠনগুলোরে লইয়া। ইসলাম বা ধর্মরক্ষা ও কমিউনিটি সমস্যার বাইরে তারা কি আর কোন দায় বোধ করেন না? জুলুম নিয়া ধর্ম কী বলে?
আরজ আলী মাতুব্বরের দোকান, হলি বেকারি ও ইন্ডিয়া

‘জঙ্গি’ গল্পে বাংলা সিনেমা কীভাবে, কোন বয়ানে নিজেরে হাজির করে, তার আগ্রহ আছে আমার। ফারুকি তো এখন সিনেমা নিয়া বিশ্বময় ঘোরেন। জঙ্গি নিয়া আন্তির্জাতিক যে বয়ান, তার সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে জঙ্গি বয়ান, একই সাথে একটি জঙ্গি ব্যবস্থা হিশেবে যে রাষ্ট্র জগদ্দল হাজির, তারে ফারুকি কীভাবে হাজির করতে চান, তার আগ্রহ।
সুরভি ও দরবেশ

শ্রান্তিহরণ ঘুম হল দুজনের। ঘুম ভাঙার পরে তারা আবার মুর্শিদের কাছে এল। তখনো প্রায়ান্ধকার। প্রত্যুষ তখনো ফুটবে ফুটবে। মুরশিদ তাদেরে নিয়ে আবার বেরুলেন। এইবার একটা তৃতীয় পথ দেখালেন। বললেন, তোমরা এই পথ দিয়েই হাঁটবে।
মুসলমানি বঙ্গে আল্লাহু আকবর কেমন শ্লোগান?

মুসলমানি বঙ্গে বিএনপির বৈচিত্রের শ্লোগান এই আল্লাহু আকবর আর হিন্দু ভারতে বিজেপির ‘জয় শ্রীরাম’ শ্লোগান কি এক? এই তুলনা লইয়া আওয়ামী একটিভিস্ট মহলে বিস্তর আলাপ হইতেছে। আমার উত্তর হল, না। বরং আমরা ভারতে বিজেপির শ্লোগান জয় শ্রীরামের সাথে বাংলাদেশে ‘জয় বাংলা’র সখ্যতা দেখেছি সব সময়। বিএনপির না।
‘সংখ্যালঘু’ ও ‘হিন্দু-মুসলমান সমস্যা’

আমরা মোটামুটি ‘হিন্দু মহাভারতে’ থাকি। আমাদের মহাইতিহাসের অংশ। তাই, হিন্দুগন্ধে আমার ‘অস্বস্তি’ নেই। অস্বস্তি অসম্ভবও বটে, তার কারণ পরে বলছি। কিন্তু ‘মুসলমানগন্ধে’ আপনার আপত্তি, বা অস্বস্তি নেই তো? যদি থাইকা থাকে, তার মনস্তত্বের আলাপও তো করতে হবে। আসুন, পড়ি আমার এবং আপনার মনের ভেতর বাহির। যদি বাংলাদেশে ‘হিন্দু-মুসলমান সমস্যা’ নামে যেটি হাজির, তারে বুঝতে চাই।

বুদ্ধিজীবী, কবি ও ক্রিটিক । কবিতা, কৃষি ও বুদ্ধিজীবিতার আলাদা করে যে ক্ষমতাসম্পর্ক ও সভ্যতা, তার বিরোধীতা করেন রিফাত হাসান। জন্ম ১৭ জানুয়ারী, ১৯৮০। শোভনদণ্ডী গ্রাম। পটিয়া, চট্টগ্রাম। বাংলাদেশ। ভাষা চাটগাঁইয়া ও বাংলা। বাহ্য: লুঙ্গি, জিনস ও শার্ট। প্রাতিষ্ঠানিক পড়াশোনা: মক্তব, মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিছুদিন অর্থনীতি, পরে আইনে স্নাতক ও স্নাতকোত্তর। বাংলাদেশের রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক পরিসরে নন্দিত ও নিন্দিত। তার বই সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি প্রকাশের পরই বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নতুন ধরণের কনটেন্ট হিশেবে চিহ্নিত হয়। গ্রন্থ: সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি, দুয়েন্দে পাবলিকেশনস, ফেব্রুয়ারি ২০১৪। এই সময়টি আপনি কীভাবে উদযাপন করবেন, দুয়েন্দে পাবলিকেশনস, ফেব্রুয়ারি ২০১৫। জল্লাদখানায় বইসা কবিতাপাঠ, বৈভব, ফেব্রুয়ারি ২০২০। টেক্সট, কন্সপিরেসি ও রূপকথা, দুয়েন্দে, ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ মন্তব্য
- Mamun on সম্পর্ক: “ভাই বিড়ালটা পরে কতদিন বাইচা ছিল? মরার আগ পর্যন্ত আপনার সাথেই ছিল?” April 28, 2022
- on নমঃশূদ্র ও বাঙালি মুসলমান পাঠ: “ইসলামের আদর্শগত প্রভাব এড়িয়ে তাত্ত্বিক পদ্ধতি ঠিক রেখে মুসলিম জাতি হিসেবে মাস কনভারসনকে ব্যাখা করার প্রয়াস মূলত ইসলাম থেকে মুসলমিকে আলাদা করা। কিন্তু এ আমলে তাত্ত্বিকগণ স্যাকুলারিজমকে বাঙালি জাতীয়তা থেকে আলাদা করেন নি।” April 12, 2022
- on নমঃশূদ্র ও বাঙালি মুসলমান পাঠ: “মূল আলোচনার সূত্রপাত যে দুটি বইকে কেন্দ্র করে – হাসান মাহমুদের বাঙালি মুসলমান প্রশ্ন এবং আহমদ ছফার বাঙালি মুসলমানের মন – এ দুটি বইয়ের কোনটির সাথে আমার দেখা হয়নি। ফলে কোন মন্তব্য করতে পারছি না। হাসান মাহমুদের বইটি সামাজিক মাধ্যমে কিছুটা আলোড়ন তুলেছে, এটা দেখেছি। যাইহোক, যাকে কেন্দ্র করেই সূত্রপাত ঘটুক প্রবন্ধটা স্বয়ং আরেকটি ভিন্নমাত্রায় হাজির হয়েছে। বিশেষ করে হাজার বছরের বাঙালি প্রশ্নটা। আজকের বাঙালির আদি পুরুষ দ্রাবিড়ীয় জাতি বলে যে অনুমান বা বয়ান আছে তাদের স্থানীয় ধর্ম যাই হোক না কেন, ড. আহমদ শরীফ বলেন এদের আগমণ ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এবং উত্তরাধিকারসূত্রে এ জনগোষ্ঠি একেশ্বরবাদী ধর্মের সাথে পরিচিত। ফলে এদের মধ্যে নানান সংস্কার আচারিক সংমিশ্রণ দেখা গেলেও এদের মূল বিশ্বাস একেশ্বরবাদ থেকে কখনো বিচ্যুত হয়নি।” April 9, 2022
- on নোটস অন আনফ্রেন্ড এন্ড ব্লকিং: “খুবই ভালো লাগলো৷ এবং আপনার এ ‘বিধি’ আমার কাছে যৌক্তিকই লাগতেছে৷ ব্যক্তি আক্রমণকারীদের প্রশ্রয় দেয়াটা পলিটিক্যাল না৷ আপনার চিন্তার ‘নিরপেক্ষতা’ আমাকে মুগ্ধ করে৷ শুকরিয়া৷” July 9, 2021
- on রিফাত হাসানের সম্পর্ক, বন্ধুত্ব ও রাজনীতি: পাঠ-অভিজ্ঞতা: “অর্থনীতি ও অন্যান্য অগ্রগতির জন্য গনতন্ত্র ভিন্ন অন্য কোন উপায় নেই। ভীষণ বোধ সম্পন্ন বাক্যটি এখন টাইপ কথায় সীমাবদ্ধ থাকছে বলেই পিছিয়ে আছি সকল থেকে। ভীষণ ভালো লিখেছেন বন্ধু। ধন্যযোগ।” June 22, 2021
- on বাঘ ও রাখালের সম্পর্ক এবং রাজনীতি: “মাশা-আল্লাহ, অনেক সুন্দর এবং সাবলীলভাবে গুছিয়ে লিখেছেন।রিভিউ টা পড়ে বই টা পড়ার আগ্রহ বেড়ে গেলো। ধন্যবাদ হেলাল উদ্দিন।” June 5, 2021






















