রিফাত হাসান > Articles

Blogs

ফয়সল আরেফিন দীপন ও তার বাবার অস্বস্তি

November 2, 2015   0 comments   11:25 am
Osshosthi

শেষমেষ আমরা একটা জাগায় এসে পৌঁছেছি। ফাঁসি চাই থেকে বিচার চাই না- এটি অন্য এক ভ্রমণ বটে। আমরা মূলত কখনোই বিচার চাই নাই, যখন ফাঁসি চেয়েছি তখন ফাঁসিই চেয়েছি, বিচার নয়। সেই অবস্থা থেকে বর্তমান অবস্থায় উত্তরণের মাজেযা হল, আমাদের বোধোদয়, যে, আমাদেরই ইচ্ছেমত এখানে অবিচার প্রতিষ্ঠিত হইছে, ফলত এখানে আর কখনোই বিচার সম্ভব নয়। ফলত আমরা বলছি, মানে, আমাদের বলতে হচ্ছে, বিচার চাই না।

view the post

Blogs

ভ্যাটের রাষ্ট্রবিজ্ঞান

September 14, 2015   0 comments   12:06 am
No vat

ভ্যাট নিয়া সাইফুর রহমানের আমলে লাল লাইনে নো ভ্যাট ক্রস চিহ্ণিত পোস্টার দেখতাম। সেই সময় তেমন বুঝতাম না, যখন বুঝা শুরু করলাম, তখন থেকে অবিচার মনে হইত। সেইটা ছিল বিএনপি আমল। তখন কিছু কিছু ভ্যাট নেওয়া দোকানের সাথে জঙ্গী আলাপ চালা্তাম, ভ্যাট না দেবার তরে। আমার অবশ্যই ট্যাক্সকেও অবিচারই মনে হইত, এখনো হয়। তবে ভ্যাট হল ডাকাতি। তাই, আমি সচেতন থেকে ভ্যাট নেওয়া দোকানি থেকে দূরে থাকি। কিন্তু কাহাঁতক? পুরোপুরি এড়ানো অসম্ভব। এইবার এল শিক্ষায় ভ্যাট। এই ব্যাপারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটু হীনমন্যতা কাজ করছে। দুই কারণে। এক. তারা মনে করে তারা বড়লোকের পোলা না। সুতরাং এইটা তাদের বিষয় নয়।…

view the post

Blogs

বৈজ্ঞানিক কল্পকাহিনীর সংকট বা মুহম্মদ জাফর ইকবালের মুক্তি

August 31, 2015   0 comments   12:13 am
Himu

অথবা, আমরা আপনার, মুহম্মদ জাফর ইকবালের মুক্তিরে উদযাপন করতে পারি। রাষ্ট্র হিশেবে বাংলাদেশ বা লেখক মুহম্মদ জাফর ইকবালের যে সংকট, তা বৈজ্ঞানিক কল্পকাহিনীর সংকট বলা যাইতে পারে। আমাদের তরুণদেরে এই কল্পকাহিনী উৎরাতে বলছি আমি বহুদিন ধইরা।

view the post

Blogs, কবিতা

কনসেনসাস

July 15, 2015   0 comments   10:43 pm
Osshosthi

জল্লাদখানার ভেতরে একটি গানের পাখি ঢুইকা পড়ল। এইবার যা হতে পারে: পাখিটা খুন হবে। নয়তো, জল্লাদগুলো বাঁইচা উঠবার তরে একটি প্রেমের গল্প সাজাবে। আমরা তখন পাখির মাংস নিয়ে আলাপ করছিলাম। সুস্বাদু, তার গানের চেয়ে মিষ্টি। অথবা আপনি কীভাবে বুঝলেন, পাখি গানই গায়? পাখি তার মাংসের দিকে প্রলুব্ধ করে, জল্লাদখানায় মোটামুটি কনসেনসাস হল এরকম। নয়তো সে চুরি কইরা জল্লাদখানায় ঢুকল কী করতে? পাখিটা চোর? জল্লাদখানায় কবিতাও হয়। জল্লাদখানায় বইসা কবিতা পাঠ। হাঃ হাঃ। আমাদের বিতর্ক হল এরকম: এখানে কবিরা জল্লাদ হবে? নাকি জল্লাদদের সামনে বইসা কবিতা পড়বে? অথবা, হাঃ হাঃ, কবিতার ভাষা কী হবে? প্রমিত? পাখির তুলতুলে মাংসের মতন? জল্লাদখানায় আপনি…

view the post

Blogs

পেন, পুশি ও এক্সপ্রেশন

May 5, 2015   0 comments   2:55 pm
Sharli hebdo

প্রবেশ “The award will be given. PEN is holding firm. Just 6 pussies. Six Authors in Search of a bit of Character.” – Salman Rushdie on Twitter on 27 April প্রথমে গল্প। লেখকদের সংগঠনের নাম ‘পেন’—দৃশ্যকল্প হিশেবে চমৎকার, সিম্বল হিসেবে বেশ আদিমও বটে। কালিতে কঞ্চির পেন চুবিয়ে লিখছেন গিলগামিশ, এইরকম একটি দৃশ্য মনে পড়ে, যদিও, গিলগামিশ সম্ভবত ওরাল ট্রেডিশনের কবি ছিলেন। তাই কি? অবশ্য পেন সর্বার্থে আধুনিক লেখকদের সংগঠন; ফ্রী এক্সপ্রেশন এবং লিটারেচার নিয়াই পেনের কারবার। মুক্তমনা? হাঃ, কাছাকাছি শব্দ এটি, বাংলাদেশের আম সমাজেও এর পরিচিতি তৈরি হয়েছে সম্প্রতি। হেইট স্পিচ, বিজ্ঞানমনস্কতা ও টলারেন্ট সোসাইটির ঊনতা ও সমস্যাগুলো মোকাবেলা করতে…

view the post

Articles, Blogs

থিওলজি: চরমপন্থাকে যেভাবে মোকাবেলা করবেন

April 27, 2015   0 comments   9:17 pm
Bakshal ittifaq
?????????????????????????????????????????????????????????

রাজনৈতিক দল মানে তো পৃথক পালঙ্ক, নিজের রাজনীতি হাজির করা ও মোকাবেলারই ব্যাপার। বাংলাদেশে সাধারণত আওয়ামীলীগের তৈরী মুক্তিযুদ্ধ ও ধর্ম ইস্যুর মোকাবেলা প্রশ্নের বাইরে রাষ্ট্র ও রাজনীতি নিয়ে বাকি রাজনৈতিক দলগুলোর নিজস্ব কোন মোকাবেলার আলাপ নেই। না জামাত রাজনীতির, না আওয়ামীলীগের রাজনীতির।

view the post